Dhaka 7:16 am, Saturday, 28 February 2026
News Title :
An international solidarity activist and other Palestinians were injured in an illegal Israeli settler attack on the town of Qusra, south of Nablus in the occupied West Bank, on February 27. শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সাতক্ষীরা, সিসি ক্যামেরার দৃশ্য। – World’s largest aircraft carrier reaches Israeli shores amid US military buildup ঝালকাঠিতে ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। ঝিনাইদহে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে আগুন। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে। – The country was shaken by a powerful earthquake, the origin of which is. Palestinian workers face more challenges as Israel agrees to import 50,000 new labourers from India. ঢাকা মোহাম্মদপুর চলছে মাদকের বিরুদ্ধে বিশেয় অভিযান। A wave of Israeli air strikes hit the outskirts of Shmistar and Boudai west of Baalbek, along with areas near Halabta in northern Bekaa and the Western Mountain Range close to Hermel, marking another reported breach of the ceasefire.

এনসিপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিলেন কৃষকদল নেতা। – Krishak Dal leader burned down NCP leader’s business establishment.

নির্বাচনে এনসিপি প্রার্থীর পক্ষে কাজ করায় নোয়াখালীর হাতিয়ায় দলটির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদল নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মানিক মার্কেটে মোছলেহ উদ্দিন মিলাদের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।

ভুক্তভোগী ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মোছলেহ উদ্দিন মিলাদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘যুবশক্তি’র হাতিয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি প্রার্থীর পক্ষে কাজ করেছেন তিনি।
অভিযুক্ত কৃষকদল নেতা হলেন নূরুল ইসলাম হকসাব। তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব।

মোছলেহ উদ্দিন মিলাদ অভিযোগ করে বলেন, গত সংসদ নির্বাচনে এনসিপির পক্ষে কাজ করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীর আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ওছখালী শহরে যাওয়ার পথে বিএনপির কয়েকজন নেতা আমার ওপর হামলা চালায়। এ সময় আমাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। আমি দৌড়ে আত্মরক্ষা করলেও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আমি আমার দোকানের সামনে গেলে হামলাকারীরা পুলিশের উপস্থিতিতেই আবার আমাকে আঘাত করে। এ সময় পুলিশ বিএনপি নেতা নুরুল ইসলাম হকসাবকে আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

মোছলেহ উদ্দিন মিলাদ অভিযোগ করে বলেন, গত সংসদ নির্বাচনে এনসিপির পক্ষে কাজ করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীর আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ওছখালী শহরে যাওয়ার পথে বিএনপির কয়েকজন নেতা আমার ওপর হামলা চালায়। এ সময় আমাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। আমি দৌড়ে আত্মরক্ষা করলেও মোটরসাইকেলেট আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আমি আমার দোকানের সামনে গেলে হামলাকারীরা পুলিশের উপস্থিতিতেই আবার আমাকে আঘাত করে। এ সময় পুলিশ বিএনপি নেতা নুরুল ইসলাম হকসাবকে আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমি আহত অবস্থায় হাতিয়ার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। রাত তিনটার দিকে খবর পাই, আমার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানি ও উপজেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুর রহিম জানান, রমজান উপলক্ষে বিভিন্নজন থেকে আমানত নিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল দোকানে তুলেছিলেন। রাজনৈতিক কারণে তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। দোকানের সব মালামাল পুড়ে গেছে।

ভুক্তভোগী মিলাদের বাবা মোয়াজ্জেম হোসেন বেচু বলেন, বিএনপি নেতা হক সাবসহ কয়েকজন আমার ছেলেকে একাধিকবার মারধর করেন। অনুসারীদের নিয়ে আমার ছেলের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন হকসাব। পরে রাতে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগার খবর পেয়ে বের হতে গেলে দরজা বাইরে থেকে আটকানো বুঝতে পারি। দরজা ভেঙে বের হয়ে এসে দেখি, দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

অভিযোগের বিষয়ে উপজেলা কৃষক দলের সদস্য সচিব নূরুল ইসলাম হকসাব বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা নিজেরা দোকানে আগুন দিয়ে আমার ও বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

An international solidarity activist and other Palestinians were injured in an illegal Israeli settler attack on the town of Qusra, south of Nablus in the occupied West Bank, on February 27.

এনসিপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিলেন কৃষকদল নেতা। – Krishak Dal leader burned down NCP leader’s business establishment.

Update Time : 10:43:58 am, Wednesday, 25 February 2026