Dhaka 10:37 am, Saturday, 28 February 2026
News Title :
An international solidarity activist and other Palestinians were injured in an illegal Israeli settler attack on the town of Qusra, south of Nablus in the occupied West Bank, on February 27. শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সাতক্ষীরা, সিসি ক্যামেরার দৃশ্য। – World’s largest aircraft carrier reaches Israeli shores amid US military buildup ঝালকাঠিতে ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। ঝিনাইদহে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে আগুন। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে। – The country was shaken by a powerful earthquake, the origin of which is. Palestinian workers face more challenges as Israel agrees to import 50,000 new labourers from India. ঢাকা মোহাম্মদপুর চলছে মাদকের বিরুদ্ধে বিশেয় অভিযান। A wave of Israeli air strikes hit the outskirts of Shmistar and Boudai west of Baalbek, along with areas near Halabta in northern Bekaa and the Western Mountain Range close to Hermel, marking another reported breach of the ceasefire.

মোহাম্মদপুর-বেড়িবাঁধে বেড়েছে চাঁদাবাজ-সন্ত্রাসীদের দৌরাত্ম্য। – The violence of extortionists and terrorists has increased in Mohammadpur-Beribandh.

রাজধানীর মোহাম্মদপুর-বেড়িবাঁধ এলাকায় আবারও বেপরোয়া চাঁদাবাজ-সন্ত্রাসীদের দৌরাত্ম্য দেখা যাচ্ছে। কিলার বাদলের ইশারায় পরিচালিত এই চক্রটি মোহাম্মদপুরের কয়েকটি পয়েন্ট থেকে মাদক কারবার ও চাঁদাবাজির মাধ্যমে মাসে কোটি টাকারও বেশি আদায় করে। মাদক ব্যবসা ও চাঁদাবাজি বন্ধে পুলিশ সতর্ক অবস্থানে থাকার দাবি করলেও মাঠের চিত্র একেবারেই ভিন্ন। প্রায়ই এই চক্রের হাতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ।
ঘড়ির কাঁটায় রাত ১০টা ২০ মিনিট। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা কয়েকজন যুবক দেশীয় অস্ত্র হাতে দৌড়াচ্ছে। এর কয়েক মিনিট আগে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইব্রাহিম খলিলকে কুপিয়ে জখম করে তারা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলার নেতৃত্ব দেওয়া রাব্বি স্থানীয়ভাবে ‘জাউরা রাব্বি’ নামে পরিচিত। এর আগে গত ২১ ফেব্রুয়ারির একটি ফুটেজে দেখা যায়, দিনদুপুরে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে শ্রমিক নেতা রাসেল ও মামুনের ওপর নির্মম হামলা চালায় দুর্বৃত্তরা। মূলত সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা তুলতে বাধা দেওয়ায় এ হামলা চালানো হয়।

স্থানীয়দের ভাষ্য, দূর থেকে এসব হামলায় নেতৃত্ব দেয় কিলার বাদল। তার ডানহাত মোল্লা কাউসার ও গ্যারেজ সোহেল। মোহাম্মদপুর এলাকার বিভিন্ন দোকানপাট ও স্ট্যান্ড থেকে চাঁদা তোলাই তাদের মূল পেশা। বাধা দিলেই চালানো হয় হামলা।

গত ১৯ ফেব্রুয়ারি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে চাঁদা দাবি করা কালা ফারুকও এই গ্রুপের সদস্য। পুলিশের দাবি, চাঁদাবাজি বন্ধে তারা মাঠে সতর্ক রয়েছে।
ক্ষমতাধরদের আশকারাতেই মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এসব চাঁদাবাজরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

An international solidarity activist and other Palestinians were injured in an illegal Israeli settler attack on the town of Qusra, south of Nablus in the occupied West Bank, on February 27.

মোহাম্মদপুর-বেড়িবাঁধে বেড়েছে চাঁদাবাজ-সন্ত্রাসীদের দৌরাত্ম্য। – The violence of extortionists and terrorists has increased in Mohammadpur-Beribandh.

Update Time : 05:52:06 pm, Thursday, 26 February 2026