উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বিশ্বের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় তেল ও বাণিজ্যিক কোম্পানি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একটি প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তাদের জাহাজগুলো আগামী কয়েকদিন বর্তমান অবস্থানেই থাকবে এবং কোনো ধরনের যাতায়াত করবে না।
আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথ বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেলসহ বিভিন্ন জ্বালানি পণ্য এ পথ দিয়ে পরিবহন করা হয়।
বিশ্লেষকদের মতে, এই রুটে জাহাজ চলাচল বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এবং সরবরাহ ব্যবস্থায় গুরুতর বিঘ্ন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
Md Rakib Hossain 



















