Dhaka 5:34 pm, Wednesday, 18 March 2026
News Title :
সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা। – 9 coaches of Nilsagar train derail in Santahar, many casualties feared. ইসরায়েলি গুপ্তচরবৃত্তি’, একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। – Iran executes man for ‘Israeli espionage’. উপসাগরীয় দেশগুলোতে আবারও ইরানের আক্রমণ, মধ্য বৈরুতে ইসরায়েলের টানা হামলা। – Iran attacks Gulf countries again, Israel continues attacks on central Beirut. ঈদে বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩। – 3 killed in road accident in Bogra on way home for Eid ইরানের বিরুদ্ধে এক ডজনের বেশি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। – US loses more than a dozen MQ-9 Reaper drones against Iran. ইরানের হামলা ঠেকাতে সি-র‍্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন যুক্তরাষ্ট্রের। – US deploys C-RAM air defense system to deter Iranian attack. চলমান যুদ্ধে প্রথমবার ‘হজ কাশেম’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আইআরজিসি। – IRGC fires ‘Hajj Qasem’ ballistic missile for first time in ongoing war. ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ইসরায়েলি নিহত। – Two Israelis killed in Iranian missile strike. লারিজানি হত্যার জবাবে প্রতিশোধ নেয়ার হুমকি ইরানের সেনাপ্রধানের। – Iran’s army chief threatens revenge for Larijani’s assassination. ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, দফায় দফায় বিস্ফোরণ। – Israel shaken by Iranian missile attack, explosions in series.

ইরানি শাসকদের বিরোধী কুর্দি যে গোষ্ঠীগুলো ইরাকের উত্তরাঞ্চলে বসবাস করছে, তাদের দায়িত্বশীলরা বিবিসিকে বলেছেন যে সীমান্ত পার হয়ে ইরানে প্রবেশের পরিকল্পনা রয়েছে তাদের, কিন্তু এখনো সেটার বাস্তবায়ন ঘটানো হয়নি।

ইরানের প্রবেশের এই পরিকল্পনা নতুন নয়, বরং দশকের পর দশক ধরে এর প্রস্তুতি চলছে, তারা জানান। তবে তাদের যোদ্ধারা ইতোমধ্যে ইরানি ভূখণ্ডে প্রবেশ করেছে- এমন দাবি তারা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

কুর্দিস্তান ফ্রিডম পার্টির হানা ইয়াজদানবানা বিবিসি সংবাদদাতা অর্লা গেরিনকে বলেছেন, “ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৭ বছর ধরে আমরা এটির প্রস্তুতি নিচ্ছি”। তবে তিনি জোর দিয়ে বলেন, “এখনো পর্যন্ত একটি যোদ্ধাও অগ্রসর হয়নি”।

“যারা মৃত্যুর মুখোমুখি হয়”- এমন যোদ্ধাদের বিষয়ে এখানে ইঙ্গিত করেন তিনি।

ইয়াজদানবানা ব্যাখ্যা করেন যে ছয়টি বিরোধী গোষ্ঠী, যারা সম্প্রতি “ইরানিয়ান কুর্দিস্তানের রাজনৈতিক শক্তির জোট” নামে একটি রাজনৈতিক ও সামরিক জোট গঠন করেছে, তারা তাদের কর্মকাণ্ড সমন্বয় করছে।
তিনি বলেন, “কেউ একা কাজ করছে না। আমাদের ভাইয়েরা পদক্ষেপ নিলে আমরা তা জানতে পারব”।

তিনি আরও জানান, তিনি আশা করছেন না যে যোদ্ধারা এই সপ্তাহে অগ্রসর হবে; কারণ যেকোনো পদক্ষেপ সবার আগে নির্ভর করছে আকাশপথে চলমান অভিযানের ওপর।

“আমাদের ওপরে আকাশসীমা পরিষ্কার না হলে আমরা অগ্রসর হতে পারি না এবং আমাদের অবশ্যই (ইরানি) শাসনব্যবস্থার অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে হবে—নইলে সেটা আত্মঘাতী প্রচেষ্টা হবে,” তিনি আরো যোগ করেন, “এই শাসনব্যবস্থা অত্যন্ত নৃশংস, আর আমাদের সবচেয়ে উন্নত অস্ত্র হলো কালাশনিকভ রাইফেল”।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা। – 9 coaches of Nilsagar train derail in Santahar, many casualties feared.

ইরানি শাসকদের বিরোধী কুর্দি যে গোষ্ঠীগুলো ইরাকের উত্তরাঞ্চলে বসবাস করছে, তাদের দায়িত্বশীলরা বিবিসিকে বলেছেন যে সীমান্ত পার হয়ে ইরানে প্রবেশের পরিকল্পনা রয়েছে তাদের, কিন্তু এখনো সেটার বাস্তবায়ন ঘটানো হয়নি।

Update Time : 10:30:35 am, Sunday, 8 March 2026