মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে প্রকাশ করেছেন পোপ লিও। তিনি ইরান যুদ্ধে ভয়াবহ সহিংসতার নিন্দা করে অবিলম্বের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
রোববার (১৫ মার্চ) ভ্যাটিকানের সেন্ট পিটারস স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।
পোপ বলেন, এই সংঘাতে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং আরও অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, সহিংসতা কখনোই মধ্যপ্রাচ্যে ন্যায়বিচার, স্থিতিশীলতা বা শান্তি আনতে পারে না।
পোপ সংঘাতের সঙ্গে জড়িত পক্ষগুলোর প্রতি যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার ওপর জোর দেন। তিনি বলেন, যুদ্ধ ও ধ্বংস কেবল আরও কষ্ট বাড়ায়। এখনই অস্ত্রবিরতি ও সংলাপের পথে ফিরতে হবে।
Adiba tumme lamia 



















