Dhaka 1:29 pm, Wednesday, 18 March 2026
News Title :
ইরানের বিরুদ্ধে এক ডজনের বেশি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। – US loses more than a dozen MQ-9 Reaper drones against Iran. ইরানের হামলা ঠেকাতে সি-র‍্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন যুক্তরাষ্ট্রের। – US deploys C-RAM air defense system to deter Iranian attack. চলমান যুদ্ধে প্রথমবার ‘হজ কাশেম’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আইআরজিসি। – IRGC fires ‘Hajj Qasem’ ballistic missile for first time in ongoing war. ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ইসরায়েলি নিহত। – Two Israelis killed in Iranian missile strike. লারিজানি হত্যার জবাবে প্রতিশোধ নেয়ার হুমকি ইরানের সেনাপ্রধানের। – Iran’s army chief threatens revenge for Larijani’s assassination. ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, দফায় দফায় বিস্ফোরণ। – Israel shaken by Iranian missile attack, explosions in series. ইরান ইস্যুতে ন্যাটোর সাহায্যের অস্বীকৃতিকে ‘বোকামিপূর্ণ ভুল’ বলে মন্তব্য ট্রাম্পের। – Trump calls NATO’s refusal to help with Iran a ‘stupid mistake’. ইরান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ। – Highway blockade in Savar demanding salary and bonus, commuters suffer. বেতন-বোনাসের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা। – Highway blockade in Savar demanding salary and bonus, commuters suffer. শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: আব্বাস আরাঘচি। – Even if top leaders are killed, the state structure will not collapse: Abbas Araghchi.

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, দফায় দফায় বিস্ফোরণ। – Israel shaken by Iranian missile attack, explosions in series.

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। মধ্য ও দক্ষিণ ইসরায়েলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কিছু এলাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবরও পাওয়া গেছে। একই সময়ে ইরান দাবি করেছে, লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলার পর কেন্দ্রীয় ইসরায়েলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কতা জারির পর মধ্য ইসরায়েলের গুশ দান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে ভেঙে পড়া ওয়ারহেডের অংশ থেকে কিছু বিস্ফোরণ ঘটে।
হোলন শহরে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটিতে আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে একই গণমাধ্যম জানিয়েছে, সর্বশেষ হামলায় মধ্য ইসরায়েলের কাফর কাসেম শহরের অন্তত চারটি স্থানে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। এতে ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে। একটি স্থানে আতঙ্কে অসুস্থ হয়ে পড়া দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে তেল আবিব জেলার রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন বলে জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে।
অন্যদিকে দক্ষিণ ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২। এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বিয়ারশেবা শহরসহ নেগেভ অঞ্চলে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, আলি লারিজানি ও তার সহযোগিদের হত্যার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলের কেন্দ্রস্থলে ১০০টির বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে।
ফার্স সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ইসরায়েলের ‘বহুস্তরবিশিষ্ট ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায়’ এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে।

এই হামলায় খোররামশাহর-৪, কদর, এমাদ এবং খাইবারশাকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

ইরানের বিরুদ্ধে এক ডজনের বেশি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। – US loses more than a dozen MQ-9 Reaper drones against Iran.

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, দফায় দফায় বিস্ফোরণ। – Israel shaken by Iranian missile attack, explosions in series.

Update Time : 11:01:07 am, Wednesday, 18 March 2026