Dhaka 4:26 pm, Thursday, 19 March 2026
News Title :
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া। – Malaysia announces termination of trade agreement with the United States. ইরানের হামলায় ইসরায়েলে ৩টি বিমান ক্ষতিগ্রস্ত। – 3 Israeli planes damaged in Iranian attack. সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু। – Pakistan’s nuclear weapons will be used if Saudi Arabia enters war. ইরানের প্রতি হামলা বন্ধের আহ্বান আরব-ইসলামি দেশগুলোর। – Arab-Islamic countries call for end to attacks on Iran. উত্তর কোরিয়ায় প্রায় শতভাগ ভোটে জয়ী কিমের দল। – Kim’s party wins nearly 100% of North Korean votes. ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা চান না ট্রাম্প। – Trump says he doesn’t want any new attacks on Iran’s energy infrastructure. ভোলায় মাঝ নদীতে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ। – লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬ ১৮ মার্চ বুধবার ভোরে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই মধ্য বৈরুতে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। কাতারের রাস লাফানে ইরানের ভয়াবহ হামলা, জ্বলছে আগুন – Iran’s deadly attack on Qatar’s Ras Laffan, fires burning. লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি। – Larijani’s killers will pay a heavy price: Mojtaba Khamenei.

ইরানের প্রতি হামলা বন্ধের আহ্বান আরব-ইসলামি দেশগুলোর। – Arab-Islamic countries call for end to attacks on Iran.

ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে এ যৌথ বিবৃতি দেওয়া হয়। যা প্রকাশ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এক্স পোস্টে।

বুধবার (১৮ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।

বিবৃতিতে বলা হয়, ইরান ইচ্ছাকৃতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগার, আবাসিক ভবন ও কূটনৈতিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মন্ত্রীরা বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রগুলোর আত্মরক্ষার অধিকার রয়েছে। তারা ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও মানবিক আইন মেনে চলার তাগিদ দেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বন্ধ করতে হবে ইরানকে। ভবিষ্যৎ সম্পর্ক নির্ভর করবে এসব শর্ত মানার ওপর। এছাড়া সামরিক শক্তি ব্যবহার করে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত না করার আহ্বান জানানো হয়।

মন্ত্রীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮১৭ বাস্তবায়নের ওপর জোর দেন। এ প্রস্তাবে সব ধরনের হামলা বন্ধ এবং উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী ও বাব আল-মান্দাবে নৌ চলাচল বাধাগ্রস্ত না করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে লেবাননের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে লেবাননে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রীরা জানান, ভবিষ্যতেও তারা সমন্বয় বজায় রাখবেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া। – Malaysia announces termination of trade agreement with the United States.

ইরানের প্রতি হামলা বন্ধের আহ্বান আরব-ইসলামি দেশগুলোর। – Arab-Islamic countries call for end to attacks on Iran.

Update Time : 02:45:26 pm, Thursday, 19 March 2026