কাতার থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটিতে অবস্থিত ইরানি সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের।
দেশটির প্রাকৃতিক গ্যাসের শোধনাগারে হামলার পর বুধবার (১৮ মার্চ) আসে এই নির্দেশনা। খবর ফ্রান্স টোয়েন্টি ফোরের।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানি কর্মকর্তাদের দেশত্যাগের জন্য আহ্বান জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কাতারে অবস্থিত ইরানের দূতাবাসের সামরিক ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবাঞ্ছিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
ইরানের হামলায় কাতারের প্রাকৃতিক গ্যাসের শোধনাগার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। যুদ্ধ পরিস্থিতি এড়াতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।
Adiba tumme lamia 


















