Dhaka 9:51 pm, Tuesday, 2 June 2026
News Title :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor. যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। – Iran is trying to get closer to Europe to pressure the US. পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ। – MP protests in Polish parliament over Nazi swastika symbol on Israeli flag. তিরানায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ড্রোন ফুটেজে ধরা পড়ল আগুনের লেলিহান শিখা। – Massive fire breaks out in residential building in Tirana, drone footage captures flames.

পাটগ্রামে ক্ষেতে বিষাক্ত পদার্থ ছিটিয়ে ৫ কৃষকের ৩০ লাখ টাকার ক্ষতি। – 5 farmers suffer Tk 3 million loss after spraying toxic substances in fields in Patgram.

লালমনিরহাটের পাটগ্রামে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে পাঁচ কৃষকের ৭ একর জমির তরমুজক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় দহগ্রাম পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকেরা।
জানা যায়, উপজেলার দহগ্রাম ইউনিয়নের সরদারপাড়া এলাকার কৃষক ওসমান গণি, আবুল বাশার, শাফিউল ইসলাম, মিজানুর রহমান ও শাহীনুর রহমান তিস্তা নদীর চরাঞ্চলে ৭ একর জমিতে হাইব্রিড ‘মাধুরী’ জাতের তরমুজ চাষ করেন।
প্রায় তিন মাস আগে রোপণ করা এই ক্ষেতে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ বাবদ ইতোমধ্যে ১৪-১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। গাছে ফুল ও ফল ধরেছিল। আর কয়েক দিনের মধ্যেই তরমুজ বাজারজাতের উপযোগী হতো। কৃষকদের প্রত্যাশা ছিল, এই ক্ষেত থেকে ৩০-৩৫ লাখ টাকা আয় হবে।

কিন্তু প্রতিহিংসার কারণে প্রতিপক্ষ এই ক্ষতির ঘটনা ঘটিয়েছে বলে তাদের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪০-৪৫ বছর আগে তিস্তার বর্তমান চরাঞ্চলটি ছিল দহগ্রামের জনবসতি এলাকা। নদীভাঙনে বসতভিটা বিলীন হলে পরিবারগুলো অন্যত্র সরে যায়। কয়েক বছর আগে চর জেগে উঠলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেখানে বিভিন্ন ফসলের আবাদ শুরু করে।

তিন মাস আগে ওই জমিতে তরমুজ চাষ করা হয়। জমি নিয়ে প্রতিবেশী আব্দুল মান্নানের সঙ্গে বিরোধ চলছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, আব্দুল মান্নান ও তার ছেলে হাবিবুল্লাহ রাতের অন্ধকারে আগাছানাশক ছিটিয়ে ক্ষেত নষ্ট করে দেন। এ ঘটনায় কৃষক ওসমান গণি বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। রোববার (১ মার্চ) ক্ষতিগ্রস্ত খেত পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।

কৃষক ওসমান গণি (৫৫) বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাকে হুমকি দেওয়া হয়েছিল। ধারদেনা করে তরমুজ চাষ করেছেন উল্লেখ করে তিনি বলেন, রমজান মাস ও আসন্ন ঈদ সামনে রেখে এমন ক্ষতিতে তারা চরম বিপাকে পড়েছেন।

কৃষক শাফিউল ইসলাম (৬০) জানান, গরু-ছাগল বিক্রি ও ঋণ নিয়ে তারা চাষাবাদ করেছেন। বিষ প্রয়োগে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ায় তারা ন্যায়বিচার চান।

অভিযোগের বিষয়ে আব্দুল মান্নান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় এবং তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, তিস্তার চরে তরমুজ খেতে আগাছানাশক প্রয়োগের বিষয়টি সরেজমিনে দেখা হয়েছে। ক্ষতির পরিমাণ অনেক। গাছগুলো বাঁচিয়ে রাখতে পানি সেচ, ডিএপি সার বা প্রয়োজনীয় কৃষি উপকরণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের কৃষিপ্রণোদনার আওতায় সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম সরদার বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks.

পাটগ্রামে ক্ষেতে বিষাক্ত পদার্থ ছিটিয়ে ৫ কৃষকের ৩০ লাখ টাকার ক্ষতি। – 5 farmers suffer Tk 3 million loss after spraying toxic substances in fields in Patgram.

Update Time : 01:06:59 pm, Tuesday, 3 March 2026