ইরানের দূতাবাসের কর্মীদের দেশ ছাড়তে সময় বেঁধে দিয়েছে কাতার। দেশটি জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে তাদের দেশ থেকে চলে যেতে বলা হয়েছে।
বরাতে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, কাতার সরকার দোহায় অবস্থিত ইরানের দূতাবাসের কর্মীদের এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি সাময়িকভাবে কাতারে থাকার পরিকল্পনা করেছিলেন। তবে কাতার সরকারের নির্দেশনার পর দেশটির বিভিন্ন হোটেল তাদের থাকতে দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা কখনোই আত্মসমর্পণ করবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে এ তথ্য জানিয়েছেন তিনি।
Md Rakib Hossain 



















