Dhaka 2:41 pm, Friday, 20 March 2026
News Title :
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি ইরানের। – Iran claims drone attack on Israel’s security ministry. ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিল হতে পারে : মার্কিন অর্থমন্ত্রী। – US Treasury Secretary: Restrictions on Iranian oil may be eased. ইরানের গ্যাস ফিল্ডে আর হামলা চালাবে না ইসরায়েল : নেতানিয়াহু। – Israel will not attack Iranian gas fields again: Netanyahu. পারমাণবিক হামলার আশঙ্কায় প্রস্তুতি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। – World Health Organization prepares for nuclear attack. ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন। – Fire at Israeli oil refinery in Iranian missile attack. ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। – US F-35 fighter jet damaged in Iranian attack. যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। – Pakistan is developing missiles capable of hitting the United States. নাটোরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, এএসআই আহত। – ASI injured in clash between two BNP factions in Natore. ইরানকে হারাতে অনেক সময় লাগবে : নেতানিয়াহু। – It will take a long time to defeat Iran: Netanyahu. পাকিস্তানকে চীন-রাশিয়ার সারিতে রেখে ‘ভয়ংকর’ তথ্য দিলেন মার্কিন গোয়েন্দাপ্রধান। – US intelligence chief gives ‘horrifying’ information, putting Pakistan in line with China and Russia.

চাঁদপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা। – Father beaten to death for protesting against daughter’s harassment in Chandpur.

  • Afiaa zaman
  • Update Time : 11:33:22 am, Monday, 9 March 2026
  • 49 Time View

চাঁদপুরের মতলব উত্তরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় মো. জাকির হোসেন মিয়াজী (৪৫) নামে এক কৃষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের নিশ্চিন্তপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

রবিবার (৮ মার্চ) ভোরে বখাটে যুবকদের হামলায় আহত হয়ে ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

জাকির তিন মেয়ে ও দুই ছেলেসহ পাঁচ সন্তান নিয়ে কৃষিকাজ করে দিনাতিপাত করতেন।

স্থানীয়রা জানান, জাকির হোসেনের দ্বিতীয় মেয়ে সাকিবা আক্তার (১৫) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে কয়েকজন যুবক তাকে উত্যক্ত করত। অভিযুক্তদের মধ্যে রয়েছে নিশ্চিন্তপুর গ্রামের ফাইম মিয়াজী (২৪), মো. সাফিন (২৩), নওদোনা গ্রামের রিফাত বেপারী ও রিয়াদ শিকদারসহ আরও ১০ থেকে ১৫ জন বখাটে।

এ ঘটনায় জাকির হোসেন মিয়াজী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে তার ওপর হামলা চালায়। হামলায় জাকিরের মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ বিষয়ে চাঁদপুর আদালতে জাকির মিয়াজীর ছোট ভাই হোসেন মিয়াজী মামলা দায়ের করেন।

নিহতের মেয়ে সাকিবা আক্তার বলেন, ‘আমি স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই কয়েকজন ছেলে আমাকে উত্যক্ত করত। বিষয়টি বাবাকে জানালে তিনি স্কুলে অভিযোগ করেন। এর জের ধরেই তারা আমার বাবাকে মারধর করে।’

বড় মেয়ে জাকিয়া সুলতানা বলেন, ‘আমার বাবাকে অন্যায়ভাবে মারধর করে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

নিহতের স্ত্রী পারভীন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী একজন কৃষক মানুষ ছিলেন। মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমার ছোট ছোট বাচ্চা আছে, এখন তাদের নিয়ে আমি কীভাবে বাঁচব? আমি আমার স্বামী হত্যার সঠিক বিচার চাই।’

এ বিষয়ে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল্ল্যা বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে কেউ এ বিষয়ে অবহিত করেনি।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘আহত অবস্থায় জাকির হোসেন মিয়াজীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি ইরানের। – Iran claims drone attack on Israel’s security ministry.

চাঁদপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা। – Father beaten to death for protesting against daughter’s harassment in Chandpur.

Update Time : 11:33:22 am, Monday, 9 March 2026