যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলার মূল্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডারে হামলা চালিয়ে সেটি পুরোপুরি ধ্বংস করার দাবি করেছে ইরান। এর মাধ্যমে এই হামলাটি সফল হয়েছে বলে জানিয়েছে দেশটি।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, রাডারটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এর মূল্য প্রায় ৩০ কোটি ডলার।
একজন মার্কিন কর্মকর্তা জানান, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা এই রাডার ধ্বংস হয়েছে। যুদ্ধের শুরুর দিনগুলোতেই এই হামলাটি করা হয়।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারের উপপরিচালক রায়ান ব্রোবস্ট বলেন, ‘এই হামলা যদি সফল হয়, তাহলে ইরানের থাড হামলাটা এখন পর্যন্ত তাদের সবচেয়ে সফল হামলার একটি হয়ে থাকবে।
Md Rakib Hossain 



















