বাংলাদেশের খুলনা – মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন।
বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
মি. ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, “একটি নোয়াহ গাড়ি ও নৌবাহিনীর বাসের সংঘর্ষ হয়। নোয়াহ মাইক্রোবাসে থাকা ১৫ জন যাত্রীর মধ্যে ড্রাইভারসহ ১৪ জনই মারা গেছেন। আর একজন নারী খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এছাড়া আহত আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন।”
ইফতারির আগেই উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
মোংলার একজন স্থানীয় সাংবাদিক জানান, মাইক্রোবাসটিতে একই পরিবারের সদস্যরা ছিলেন। বিয়ে বাড়ি থেকে আসা এই গাড়িটিতে থাকা বর ও কনেসহ একই পরিবারের ১৪ সদস্য নিহত হয়েছেন।
Afiaa zaman 























