নেতানিয়াহু ‘বেঁচে থাকলে’ খুঁজে বের করে হত্যার হুঁশিয়ারি আইআরজিসির
ইরান যুদ্ধ রোববার (১৫ মার্চ) ১৬ দিনে গড়িয়েছে। হামলা পাল্টা হামলার মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার করেছে ইরান।
ইসরাইলের প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যদিও তার কার্যালয় বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছে নেতানিয়াহু ভালো আছেন। এরইমধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
রোববার এক বিবৃতিতে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলেছে, ‘যদি শিশুদের হত্যা করা অপরাধী বেঁচে থাকে, আমরা তাকে পূর্ণ শক্তি দিয়ে খুঁজে বের করে হত্যা করব।’
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীরা শুক্রবারের (১৩ মার্চ) সর্বশেষ ভিডিওতে নেতানিয়াহুর একটি বিশেষ অসংগতি লক্ষ করেন। ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল আছে বলে মনে হচ্ছে। বিষয়টি ভিডিওটি এআই দিয়ে তৈরি করার সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।
Md Rakib Hossain 



















