সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগে বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
রোববার (১৫ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ সংক্রান্ত ভুয়া ফুটেজ ছড়ানোর প্রমাণ মেলায় আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।
গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা আছেন।
Afiaa zaman 



















