ইরান সোমবার (১৬ মার্চ) রোমানিয়াকে সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমের জন্য যদি দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ভূখণ্ডের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়, তাহলে রাজনৈতিক ও আইনগতভাবে ব্যবস্থা নেবে ইসলামিক প্রজাতন্ত্র।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘আমরা রোমানিয়াকে সতর্ক করছি যেন তারা যুদ্ধের অংশ না হয়।’
বাঘাই বলেন, ‘যদি রোমানিয়া তার ঘাঁটি যুক্তরাষ্ট্রের ব্যবহারের জন্য উন্মুক্ত করে, তাহলে তা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে অংশগ্রহণের সমতুল্য হবে।’
তিনি আরও বলেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এতে রোমানিয়ার ওপর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইরান এই মন্তব্যের মাধ্যমে রোমানিয়া এবং অন্যান্য দেশের প্রতি সতর্ক বার্তা দিয়েছে যাতে তারা মধ্যপ্রাচ্যে সংঘাতের অংশীদার না হয়।
Adiba tumme lamia 



















