Dhaka 2:48 am, Wednesday, 18 March 2026
News Title :
ইরান আর ইরাক এক নয়, আঞ্চলিক শক্তিকে ভুলভাবে নেয়ার মাশুল গুনতে হবে। – Iran and Iraq are not the same, regional powers will have to pay the price for taking things the wrong way. টাঙ্গাইলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। – 3 killed in head-on collision between bus and auto-rickshaw in Tangail. যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব। – US proposes ceasefire to Iran. আবারও যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের হামলা। – Iran attacks US Gulf allies again. লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ শিশু সন্তানের মৃত্যু। – Husband, wife, and child die after being hit by truck in Lalmonirhat. ইরানের মিনাবে স্কুলে মার্কিন হামলা যুদ্ধ আইনের লঙ্ঘন। – US attack on Iran’s Minabe school violates laws of war. শত্রুর এই অপরাধ আমরা ভুলব না, শহীদদের রক্তের প্রতিশোধ নেবোই’। – We will not forget this crime of the enemy, we will avenge the blood of the martyrs. লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক বিমান হামলা ইসরায়েলের। – Israel launches multiple airstrikes in southern Lebanon. ইরানের পাল্টা জবাবে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০। – 13 US soldiers killed, 200 injured in Iranian retaliation. ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না মিত্ররা, পাল্টাপাল্টি হামলা চলছে। – Allies are not responding to Trump’s call, counterattacks are underway.

টাঙ্গাইলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। – 3 killed in head-on collision between bus and auto-rickshaw in Tangail.

  • Afiaa zaman
  • Update Time : 08:28:39 pm, Tuesday, 17 March 2026
  • 23 Time View

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার নল্যা গ্রামীণ ব্যাংক-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার সেনবাড়ী এলাকার সিএনজিচালক আকবর আলী (৫৫), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি বাঙ্গালিপাড়া এলাকার ওমর ফারুক (৫০) এবং একই উপজেলার কামরাবাদ এলাকার খোকন মিয়া (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে জামালপুর থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আকবর আলী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত তিনজনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ধনবাড়ী থানা-পুলিশের উপস্থিতিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ও বাসচালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

ইরান আর ইরাক এক নয়, আঞ্চলিক শক্তিকে ভুলভাবে নেয়ার মাশুল গুনতে হবে। – Iran and Iraq are not the same, regional powers will have to pay the price for taking things the wrong way.

টাঙ্গাইলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। – 3 killed in head-on collision between bus and auto-rickshaw in Tangail.

Update Time : 08:28:39 pm, Tuesday, 17 March 2026