ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডকে ‘সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, এটি আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (২০ মার্চ) ইস্তাম্বুলে দেওয়া এক ভাষণে এরদোয়ান দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি নেতানিয়াহুর উসকানিতে শুরু হওয়া ইরান-কেন্দ্রিক হামলাগুলো এই অঞ্চলের অস্থিরতাকে আরও গভীর করেছে।
তিনি ইসরায়েলি পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, একটি ‘জায়নবাদী গণহত্যা নেটওয়ার্ক’ গাজায় ত্রাণ সহায়তা বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে এবং ঘরবাড়ি ধ্বংস করে দস্যুপনা চালাচ্ছে। বর্তমানের এই কঠিন সময়ে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলেও তিনি জোর দেন।
এরদোয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন যে, ইরান যুদ্ধের দোহাই দিয়ে ইসরায়েল মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ ইবাদতের জন্য বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি পশ্চিম তীরসহ অন্যান্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল তাদের অবৈধ বসতি স্থাপন এবং সম্প্রসারণবাদী নীতিকে আরও ত্বরান্বিত করেছে।
Afiaa zaman 


















