২৪ ঘণ্টায় মার্কিন ঘাঁটিতে অন্তত ২৩টি হামলা হয়েছে। ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল-দাম এ হামলার দাবি করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় তারা ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অন্তত পাঁচটি হামলা চালিয়েছে।
গোষ্ঠীটি নিজেদের ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের’ অংশ হিসেবে পরিচয় দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, একই সময়ে ইরাকের ভেতরে এবং অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলোর ওপর মোট ২৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব হামলায় ডজনখানেক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। বুধবার (১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই চিঠিতে তিনি প্রশ্ন তুলে বলেন, ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ কি আদৌ আমেরিকা ফার্স্ট বা আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে?
Afiaa zaman 



















