Dhaka 12:47 am, Saturday, 18 July 2026
News Title :
বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor.

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। – Iran claims to have shot down US F-35 fighter jet again.

যুক্তরাষ্ট্রের আরো একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহেরের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত ওই যুদ্ধবিমানের পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

এর আগে, প্রায় দুই সপ্তাহ আগে ইরানের আকাশে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। অভিযানের সময় সেটি আঘাত পেয়ে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সে সময় যুক্তরাষ্ট্র জানায়, ওই বিমানের পাইলট জীবিত আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

অন্যদিকে, ইরান তখন দাবি করেছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ওই যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয়েছিল।

যদি এ দাবি সত্য হয়ে থাকে, তবে সেটিই ছিল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমানে ইরানের প্রথম সফল হামলার ঘটনা।
এফ-৩৫ ‘লাইটনিং টু’ বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। প্রতি ইউনিটের মূল্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি। বর্তমানে ১৯টিরও বেশি দেশ এ বিমানটি ব্যবহার করছে বা অর্ডার দিয়েছে।

বিমানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ‘স্টেলথ’ বা রাডার এড়ানোর ক্ষমতা। বিশেষ নকশা, উপকরণ ও অভ্যন্তরীণ অস্ত্র বহন ব্যবস্থার কারণে এটি সহজে শনাক্ত করা যায় না। ফলে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও গভীর এলাকায় প্রবেশ করে অভিযান চালাতে সক্ষম এই যুদ্ধবিমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। – Iran claims to have shot down US F-35 fighter jet again.

Update Time : 02:46:20 pm, Friday, 3 April 2026