কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও লোনা পানি স্বাদু করার স্থাপনায় হামলা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরের আগেই প্ল্যান্টটিতে আঘাত হানার কথা জানানো হয়। তখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হামলাকারী হিসেবে ইরানের নাম উঠে আসে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক বিবৃতিতে ভিন্ন দাবি করা হয়েছে।
বলা হয়েছে, ইরান নয়; ইসরায়েল হামলা চালিয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, কুয়েত কর্তৃপক্ষ একটি বিদ্যুৎকেন্দ্র এবং লোনা পানি স্বাদু করার স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে। ইসরায়েল এই অবৈধ হামলা চালিয়েছে। এ ধরনের হামলা জায়নবাদী দখলকারী ইসরায়েলের নিচতাকে তুলে ধরে। আইআরজিসি এমন অমানবিক কর্মকাণ্ডের নিন্দা জানায়।
আরও বলা হয়, মার্কিন ঘাঁটি ও সামরিক সদস্য এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে জায়নবাদী শাসনের সামরিক ও নিরাপত্তা কেন্দ্র ইরানের লক্ষ্যবস্তু। এসব ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে আইআরজিসি।
Afiaa zaman 









