Dhaka 8:05 pm, Friday, 17 July 2026
News Title :
বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor.

সুদানে হাসপাতালে ড্রোন হামলা, নিহত ১০। – Drone attack on hospital in Sudan, 10 killed.

যুদ্ধবিধ্বস্ত সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭ চিকিৎসাকর্মী রয়েছেন।

আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) বরাতে শুক্রবার (০৩ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এমএসএফের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার হোয়াইট নাইল প্রদেশের আল জাবালাইন হাসপাতালে দুটি ড্রোন হামলা চালানো হয়। এতে হাসপাতালের অপারেশন থিয়েটার ও মাতৃসেবা বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। সংস্থাটি দাবি করেছে, এই হামলা আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) চালিয়েছে।

সুদানে এমএসএফের জরুরি বিভাগের প্রধান এসপেরাঞ্জা সান্তোস বলেন, এই অগ্রহণযোগ্য হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে আমাদের সাবেক সহকর্মীরাও ছিলেন। তিনি আরও জানান, হামলার সময় হাসপাতালে শিশুদের টিকাদান কর্মসূচি চলছিল, যা ঘটনাটিকে আরও মর্মান্তিক করে তুলেছে।

এই হামলা চলমান সংঘাতের মধ্যে স্বাস্থ্য খাতে ধারাবাহিক আক্রমণের অংশ। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে যুদ্ধ চলছে।
এদিকে, একই দিনে হোয়াইট নাইল প্রদেশের রাজধানী রাবাকে একটি চিকিৎসা সরঞ্জাম গুদামেও হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ করদোফান, ব্লু নাইল ও দারফুর অঞ্চলে ড্রোন হামলার পুনরাবৃত্তি মানুষের বাস্তুচ্যুতি আরও বাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে সুদানে ২০০টির বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা হয়েছে। গত মাসেই দারফুর অঞ্চলে একটি হাসপাতালে হামলায় অন্তত ৭০ জন নিহত হন, যার মধ্যে ১৩ শিশু ছিল।

সুদান সরকারের এক মন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আরএসএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, আঞ্চলিক শক্তিগুলোকেও এই সংঘাতে জড়িত থাকার অভিযোগ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম

সুদানে হাসপাতালে ড্রোন হামলা, নিহত ১০। – Drone attack on hospital in Sudan, 10 killed.

Update Time : 07:18:20 pm, Saturday, 4 April 2026