Dhaka 12:47 am, Saturday, 18 July 2026
News Title :
বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor.

ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। – Hezbollah launches cruise missile attack on warship in Mediterranean.

  • Afiaa zaman
  • Update Time : 10:48:12 am, Monday, 6 April 2026
  • 132 Time View

পূর্ব ভূমধ্যসাগরে একটি যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যদিও ইসরায়েলি গণমাধ্যম বলছে, হামলার শিকার জাহাজটি ইসরায়েলি নয়, বরং ব্রিটিশ যুদ্ধজাহাজ। অন্যদিকে যুদ্ধজাহাজটি লেবাননের ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে হিজবুল্লাহ।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী পূর্ব ভূমধ্যসাগরে একটি যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১৪। তবে তাদের দাবি, লক্ষ্যবস্তু হওয়া জাহাজটি ইসরায়েলি নয়, বরং ব্রিটিশ।

বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটি জানায়, সম্প্রতি লেবানন উপকূলের বাইরে একটি সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহ ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। তারা ধারণা করেছিল, এটি একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ।
ক্ষেপণাস্ত্রটি জাহাজটিতে আঘাত হানে এবং কিছু ক্ষতি হয়, তবে জাহাজটি তার মিশন চালিয়ে যেতে সক্ষম হয়। চ্যানেলটি অবশ্য হামলার সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি।

এর আগে রোববার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, শনিবার ও রোববার মধ্যরাতে তারা লেবানন উপকূল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দূরে একটি ‘ইসরায়েলি সামরিক যুদ্ধজাহাজ’ লক্ষ্য করে হামলা চালায়। গোষ্ঠীটি জানায়, জাহাজটি লেবাননের ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছিল।

হিজবুল্লাহ আরও দাবি করে, কয়েক ঘণ্টা নজরদারির পর তারা একটি নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় এবং জাহাজটিতে তারা সরাসরি আঘাত হানে। চ্যানেল ১৪ দাবি করেছে, যে জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি ইসরায়েলি নয়, বরং ব্রিটিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম

ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। – Hezbollah launches cruise missile attack on warship in Mediterranean.

Update Time : 10:48:12 am, Monday, 6 April 2026