ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হলে তা যুক্তরাষ্ট্রের জন্য ‘বোকামি’ হবে। তিনি অভিযোগ করেন, বেনিয়ামিন নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থে লেবাননে হামলা অব্যাহত রাখছেন, যা কূটনৈতিক প্রচেষ্টাকে বিপন্ন করছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার গতি ত্বরান্বিত হতে পারে। এ যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি ইঙ্গিত দেন, এই কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রী সংঘাত দীর্ঘায়িত করতে চান।
যুক্তরাষ্ট্রের প্রতি বার্তায় তিনি বলেন, “নেতানিয়াহুকে কূটনীতি ধ্বংস করতে দিলে সেটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, তবে আমরা মনে করি এটি বোকামি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একই ধরনের মন্তব্য করে ইরানকে সতর্ক করেছিলেন, যাতে তারা লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি ভেঙে না দেয়।
Afiaa zaman 



















