মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ চীন সফরে গিয়েছেন। ইরানের সব বন্দরে মার্কিন অবরোধের মধ্যে তিনি এ সফর করেছেন। চীন ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি দিয়ে প্রায় এক-তৃতীয়াংশ তেল আমদানি করে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেইজিংয়ে ল্যাভরভকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। চীন ও রাশিয়া উভয়ই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেছে। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে চীন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। এর নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে জরুরি।
সোমবার সার্গেই ল্যাভরভ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন। তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সংকট সমাধানে রাশিয়ার সহায়তার আশ্বাস দেন।
Afiaa zaman 



















