Dhaka 9:45 pm, Friday, 17 April 2026
News Title :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor. যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। – Iran is trying to get closer to Europe to pressure the US. পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ। – MP protests in Polish parliament over Nazi swastika symbol on Israeli flag. তিরানায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ড্রোন ফুটেজে ধরা পড়ল আগুনের লেলিহান শিখা। – Massive fire breaks out in residential building in Tirana, drone footage captures flames.

পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ। – MP protests in Polish parliament over Nazi swastika symbol on Israeli flag.

  • Afiaa zaman
  • Update Time : 11:58:49 am, Wednesday, 15 April 2026
  • 20 Time View

পোল্যান্ডের পার্লামেন্টে স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে প্রতিবাদ করেছেন দেশটির সংবাদ সদস্য কনরাড বার্কোভিচ।

প্রতীক প্রদর্শন করে ইসরায়েলকে অভিযুক্ত করে তিনি এমন বক্তব্য দেন, যা তাৎক্ষণিকভাবে বিতর্ক ও ক্ষোভের জন্ম দেয়।

তিনি দাবি করেন, গাজায় শিশু মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তুলনায় গাজায় শিশু মৃত্যুর হার ‘অনেক বেশি’।

বক্তব্যের সময় তিনি ইসরায়েলি পতাকার স্টার পরিবর্তন করে সেখানে নাৎসিদের স্বস্তিকা প্রতীক বসিয়ে দেন। মূলত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান লিডার হিটলারের নাৎসি বাহিনীর প্রতীক এটি।

ইসরায়েলের পতাকায় থাকা তারকাটি হলো ‘স্টার অব ডেভিড’ (মাগেন ডেভিড)। এটি ইহুদি ধর্মের অন্যতম প্রধান প্রতীক, যা ইহুদি জনগণের পুনর্জন্ম, জাতীয় ঐক্য এবং নতুন জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

সংসদে তিনি বলেন, ‘ইসরায়েল নতুন থার্ড এম্পায়ার’—যা পার্লামেন্টে উপস্থিত অন্যান্য সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

স্পিকারসহ সংসদের একাধিক সদস্য এই ঘটনাকে কঠোরভাবে নিন্দা জানিয়ে বলেন, এটি সংসদের মর্যাদার ‘স্পষ্ট লঙ্ঘন’। পোল্যান্ডের আইন অনুযায়ী নাৎসি প্রতীক প্রদর্শন এবং অন্য দেশের পতাকা অবমাননা উভয়ই অপরাধ।

স্পিকার চেজারজাস্টি জানান, তিনি বার্কোভিচের বিরুদ্ধে আর্থিক জরিমানার ব্যবস্থা নেবেন এবং সংসদের আচরণবিধি লঙ্ঘনের জন্য পদক্ষেপ নেবেন।

এদিকে, ইসরায়েল দূতাবাস এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করে পোলিশ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

ঘটনার ভিডিও পরে বার্কোভিচের দল কনফেডারেশনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দলটি অতীতে এমন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত বলে জানা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks.

পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ। – MP protests in Polish parliament over Nazi swastika symbol on Israeli flag.

Update Time : 11:58:49 am, Wednesday, 15 April 2026