Dhaka 6:41 pm, Friday, 17 April 2026
News Title :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor. যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। – Iran is trying to get closer to Europe to pressure the US. পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ। – MP protests in Polish parliament over Nazi swastika symbol on Israeli flag. তিরানায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ড্রোন ফুটেজে ধরা পড়ল আগুনের লেলিহান শিখা। – Massive fire breaks out in residential building in Tirana, drone footage captures flames.

যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। – Iran is trying to get closer to Europe to pressure the US.

যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। ইউরোপকে কাছে টানার চেষ্টা, হরমুজ প্রণালি নিয়ে নতুন প্রস্তাব এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান, সব মিলিয়ে জটিল এক কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র-ইউরোপ সম্পর্কেও বাড়ছে ফাটল। আর এটি চলমান পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধে সমঝোতার জন্য চাপ বাড়াতে ইউরোপকে কাছে টানার চেষ্টা করছে ইরান। এ লক্ষ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান যে প্রস্তাব দিয়েছিল তা ইউরোপীয় দেশগুলোকেও অবহিত করেছেন।
ইসলামাবাদের ওই আলোচনার পর ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এবং ইয়োহান ভাডেফুলের সঙ্গে ফোনে কথা বলেন আরাগচি। পাশাপাশি সৌদি আরব, ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তিনি যোগাযোগ করেন। জানা গেছে, তিনি জোর দিয়ে বলেছেন— ২১ ঘণ্টার টানা আলোচনার পরও পাকিস্তান-নেতৃত্বাধীন এই প্রক্রিয়া শেষ হয়ে গেছে বলে মনে করছে না ইরান।
দ্য গার্ডিয়ান বলছে, এক বছরের বেশি সময় ধরে ইরান ইস্যুতে ইউরোপকে পাশ কাটিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরানও ইউরোপীয় সরকারগুলোকে প্রায়ই যুক্তরাষ্ট্রের অনুসারী হিসেবে দেখেছে। তবে যুক্তরাষ্ট্র-ইউরোপ সম্পর্কের বাড়তে থাকা টানাপোড়েন এবং ইউরোপীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ ইরানকে তার অবস্থান নতুন করে ভাবতে বাধ্য করেছে। এখন ট্রাম্পের ওপর চাপ তৈরির সম্ভাব্য মাধ্যম হিসেবে ইউরোপকে বিবেচনা করছে তেহরান।

ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের সামরিক সহায়তার দাবির প্রেক্ষিতে একটি প্রতিরক্ষামূলক, যুদ্ধমুখী নয় এমন নৌজোট গঠনের দিকে মনোযোগ দিয়েছে। আর এর লক্ষ্য হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। তবে এই উদ্যোগ কার্যকর হবে সংঘাত শেষ হওয়ার পর। পরিকল্পনাটি বাস্তবায়নে সূক্ষ্ম আলোচনা প্রয়োজন। আর তা লোহিত সাগরে হুতিদের মোকাবিলায় ‘অপারেশন অ্যাসপিডেস’-এর অভিজ্ঞতা থেকে নেয়া হতে পারে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই প্রস্তাব নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করতে ব্রিটেনের সঙ্গে যৌথ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। এটি এই উদ্যোগের তৃতীয় বৈঠক। যে কোনও পরিকল্পনার জন্য তেহরানের সঙ্গে আলোচনা জরুরি হবে। যার মধ্যে হরমুজ প্রণালিতে টোল আরোপে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks.

যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। – Iran is trying to get closer to Europe to pressure the US.

Update Time : 01:13:01 pm, Wednesday, 15 April 2026