Dhaka 10:08 pm, Friday, 17 April 2026
News Title :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor. যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। – Iran is trying to get closer to Europe to pressure the US. পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ। – MP protests in Polish parliament over Nazi swastika symbol on Israeli flag. তিরানায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ড্রোন ফুটেজে ধরা পড়ল আগুনের লেলিহান শিখা। – Massive fire breaks out in residential building in Tirana, drone footage captures flames.

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার। – Expelled Chhatra Dal leader arrested in attempted rape case against college student.

  • Nayeem Al Mamun
  • Update Time : 10:48:39 am, Thursday, 19 February 2026
  • 158 Time View

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কলেজপড়ুয়া এক তরুণীকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ছাত্রদলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা তিনটার দিকে বিরামপুর পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ আবদুল্লাহ (৩৫) ছাত্রদলের বিরামপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলার পর গত বছরের ২৫ জুলাই তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়। আবদুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) সাজেদুর রহমান জানিয়েছেন।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২২ জুলাই ওই তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার পর থেকে আসামি আবদুল্লাহ পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসের বিভিন্ন সময়ে ছাত্রদল নেতা মোহাম্মদ আবদুল্লাহ ওই তরুণীকে কলেজে যাতায়াতের পথে প্রেমের প্রস্তাব দেন। সহপাঠীদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গিও করতেন তিনি। ছাত্রীর পরিবার এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মৌখিক অভিযোগ করে। সালিস বৈঠক হলেও এর কোনো সমাধান হয়নি। ২২ জুলাই সকালে ওই ছাত্রী বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। পথে বিরামপুর পৌর শহরের একটি বিদ্যালয়ের সামনে আবদুল্লাহ ওই ছাত্রীকে একা পেয়ে তাঁর পথ রোধ করেন। এ সময় আবদুল্লাহ ওই তরুণীর ঘাড়ে থাকা ব্যাগ ও পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করেন এবং তাঁকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে আবদুল্লাহ তাঁকে জড়িয়ে ধরেন। তখন ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর আবদুল্লাহ সেখান থেকে পালিয়ে যান।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, কলেজপড়ুয়া এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় মোহাম্মদ আবদুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ বিকেলে আবদুল্লাহকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আজ বিকেলে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks.

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার। – Expelled Chhatra Dal leader arrested in attempted rape case against college student.

Update Time : 10:48:39 am, Thursday, 19 February 2026