Dhaka 3:47 am, Saturday, 18 April 2026
News Title :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor. যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। – Iran is trying to get closer to Europe to pressure the US. পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ। – MP protests in Polish parliament over Nazi swastika symbol on Israeli flag. তিরানায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ড্রোন ফুটেজে ধরা পড়ল আগুনের লেলিহান শিখা। – Massive fire breaks out in residential building in Tirana, drone footage captures flames.

গণধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা। – Teenage girl kidnapped from father and killed for demanding justice for gang rape.

নরসিংদীর মাধবদীতে গণধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে বাবার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে রক্তাক্ত ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমেনা আক্তারের (১৫) মরদেহ সুরতহাল শেষে দুপুরে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ ছাড়াও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে পুলিশ।

তিনি জানান, তদন্তের অগ্রগতির বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমেনার বাবা মো. আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। টেক্সটাইল মিলে কাজের সুবাদে স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় ১৫ দিন আগে স্থানীয় এক যুবক নূরার নেতৃত্বে কয়েকজন মিলে কর্মস্থল থেকে ফেরার পথে আমেনাকে তুলে নিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।
নিহত আমেনার বাবা মো. আশরাফ হোসেন বলেন, এ ঘটনার বিচার না পেয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন তিনি। এ সময় বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে কয়েকজন যুবক তার সামনে থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। রাতভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। সকালে স্থানীয় লোকজন পাশের একটি সরিষা ক্ষেতে মরদেহটি দেখতে পান।

তিনি বলেন, “মেয়ের সর্বনাশ করার পর বিচার চেয়েছিলাম। উল্টো আমার সামনেই মেয়েকে জোর করে নিয়ে হত্যা করলো। আমি কিছুই করতে পারলাম না। আমি এখন কী বলব? আমরা তো এ এলাকার না। আমাদের বিচার কে করবে? আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।”

নিহত আমেনার মা ফাহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রাতে মেয়েটিকে তুলে নেওয়ার কথা শুনেছি। সকালে মাঠে লাশ পড়ে আছে-এ কথা শুনে এখানে এলাম গো বাবা। ওরা তাকে মেরে ফেলেছে।”

তিনি হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, “আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। তাদের ফাঁসি চাই,” বলে আকুতি করতে থাকেন ফাহিমা বেগম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks.

গণধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যা। – Teenage girl kidnapped from father and killed for demanding justice for gang rape.

Update Time : 10:41:12 pm, Thursday, 26 February 2026