Dhaka 11:52 pm, Saturday, 17 October 2026
News Title :
জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির। বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France.

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ৩১। – Israeli airstrikes in Lebanon kill at least 31.

  • Afiaa zaman
  • Update Time : 01:58:13 pm, Monday, 2 March 2026
  • 161 Time View

লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩১ জন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে ইসরায়েল ‘হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধকে আরও বিস্তৃত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বিমান হামলায় দেশটিতে অন্তত ৩১ জন নিহত এবং আরও ১৪৯ জন আহত হয়েছেন।
লেবাননের জাতীয় বার্তাসংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল বৈরুতের দক্ষিণ উপশহর এবং দক্ষিণ লেবানন। রাজধানীর উপশহরগুলোতে ২০ জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন। আর দেশের দক্ষিণাঞ্চলে ১১ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।
এদিকে উত্তর ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। এরপরই লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার মধ্য দিয়ে যে আঞ্চলিক যুদ্ধের সূচনা হয়েছিল, এই হামলার ফলে সেই সংঘাত আরও বিস্তৃত হয়েছে।

হামলা পাল্টা-হামলার এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই দক্ষিণ লেবাননের বাসিন্দাদের উদ্দেশে জোরপূর্বক স্থানত্যাগের হুমকি দিয়েছে ইসরায়েল। এতে করে দক্ষিণাঞ্চলে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির হিজবুল্লাহর বিরুদ্ধে ‘আক্রমণাত্মক অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছেন। দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করার পর এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির।

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ৩১। – Israeli airstrikes in Lebanon kill at least 31.

Update Time : 01:58:13 pm, Monday, 2 March 2026