Dhaka 10:19 pm, Tuesday, 1 September 2026
News Title :
জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির। বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France.

নতুন সুপ্রিম লিডারের অধীনে প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। – Iran fires missiles at Israel in first round under new Supreme Leader.

  • Afiaa zaman
  • Update Time : 05:07:33 pm, Monday, 9 March 2026
  • 75 Time View

নতুন সুপ্রিম লিডার মুজতাবা খামেনির অধীনে প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে একটি ছবি প্রকাশ করেছে। একটি ক্ষেপণাস্ত্রের ছবি দিয়ে পোস্টে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মুজতাবা।’

৫৬ বছর বয়সী মুজতাবা কখনও কোনো সরকারি পদে ছিলেন না এবং খুব কম জনসমক্ষে বক্তব্য দিয়েছেন। এমনকি ইরানের ভেতরেও তাকে শান্ত ও রহস্যময় চরিত্র হিসেবে দেখা হয়।

অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির সেন্টার ফর ইসলামিক স্টাডিজ অ্যান্ড সিভিলাইজেশনের প্রধান অধ্যাপক মেহমেত ওজালপ এবিসিকে বলেন, ‘তিনি পর্দার আড়ালে কাজ করা এক গোপনীয় ব্যক্তি ছিলেন।’

অধ্যাপক মেহমেত বলেন, ‘তিনি মূলত তার বাবার প্রভাব ব্যবহার করতেন এবং বাবার কাছে যাওয়ার এক ধরনের ‘গেটকিপার’ ছিলেন, যা তাকে বিশেষ করে বিপ্লবী গার্ডদের কাছে খুব প্রভাবশালী করে তোলে।’

মুজতাবা খামেনির সঙ্গে শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই বাহিনী ইসলামী প্রজাতন্ত্র এবং তার সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত।

তার বাবার ঘনিষ্ঠ মহলে প্রভাব থাকার কারণে তাকে একসময় ‘ক্ষমতার আড়ালের শক্তি’ বলেও অভিহিত করা হতো।

অধ্যাপক মেহমেত আরও বলেন, ‘মুজতাবার গণমাধ্যমে প্রবেশাধিকারও রেস্ট্রিক্টেড ছিল এবং দেশের প্রভাবশালী আলেমদের ওপরও তার প্রভাব ছিল।’

এই কারণে দীর্ঘদিন ধরেই তাকে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে ওঠার সবচেয়ে সম্ভাব্য ব্যক্তি হিসেবে দেখা হচ্ছিল, বিশেষ করে, ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির।

নতুন সুপ্রিম লিডারের অধীনে প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। – Iran fires missiles at Israel in first round under new Supreme Leader.

Update Time : 05:07:33 pm, Monday, 9 March 2026