Dhaka 8:56 pm, Tuesday, 2 June 2026
News Title :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor. যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। – Iran is trying to get closer to Europe to pressure the US. পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ। – MP protests in Polish parliament over Nazi swastika symbol on Israeli flag. তিরানায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ড্রোন ফুটেজে ধরা পড়ল আগুনের লেলিহান শিখা। – Massive fire breaks out in residential building in Tirana, drone footage captures flames.

মোজতবা খামেনিকে পূর্ণ সমর্থন ইরানের সশস্ত্র বাহিনীর। – Iran’s armed forces fully support Mojtaba Khamenei.

  • Afiaa zaman
  • Update Time : 11:31:18 am, Monday, 9 March 2026
  • 53 Time View

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত মোজতবা খামেনির প্রতি পূর্ণ সমর্থন ও আনুগত্য প্রকাশ করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী নতুন নেতা মোজতবা খামেনিকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান… ধর্মপ্রাণ এবং বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করেছে। সামরিক নেতৃত্বের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ তাদের ‘বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে’।

একইসঙ্গে দেশটির সমান্তরাল শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন এই নেতাকে অভিনন্দন জানিয়ে তার প্রতি তাদের ‘অকুণ্ঠ ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে।

গতকাল রবিবার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করার ঘোষণা দেওয়া হয়। ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর বিশেষজ্ঞ পরিষদ বা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো নেতা নির্বাচন করল। মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে এই পদে স্থলাভিষিক্ত হবেন।

ইরানের ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ বা বিশেষজ্ঞ পরিষদ দেশটির সংবিধান অনুযায়ী নতুন এই সর্বোচ্চ নেতাকে বেছে নিয়েছে। এর আগে তিন দশকেরও বেশি সময় আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনিকে দ্রুততার সঙ্গে নির্বাচন করা হয়েছিল। বর্তমান নবনির্বাচিত নেতা মোজতবা খামেনেনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

উল্লেখ্য যে, মোজতবা খামেনি প্রচলিত অর্থে কোনো উচ্চপদস্থ ধর্মীয় নেতা নন। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার ওপর বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তৎকালীন মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ ছিল, মোজতবা তার বাবার আঞ্চলিক লক্ষ্য পূরণ এবং অভ্যন্তরীণ দমন-পীড়ন কার্যক্রমে আইআরজিসি-কুদস ফোর্স ও বাসিজ বাহিনীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks.

মোজতবা খামেনিকে পূর্ণ সমর্থন ইরানের সশস্ত্র বাহিনীর। – Iran’s armed forces fully support Mojtaba Khamenei.

Update Time : 11:31:18 am, Monday, 9 March 2026