Dhaka 10:05 pm, Tuesday, 2 June 2026
News Title :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor. যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। – Iran is trying to get closer to Europe to pressure the US. পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ। – MP protests in Polish parliament over Nazi swastika symbol on Israeli flag. তিরানায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ড্রোন ফুটেজে ধরা পড়ল আগুনের লেলিহান শিখা। – Massive fire breaks out in residential building in Tirana, drone footage captures flames.

হরমুজ প্রণালিতে ইরানের নতুন সিস্টেম, এক জাহাজ থেকেই আয় ২০ লাখ। – Iran’s new system in the Strait of Hormuz, revenue of $2 million from one ship.

দখলদার ইসরাইল ও সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে লড়াই করছে ইরান। এরই মধ্যে বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালিতে অবরোধ দিয়ে পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটি। এখন এই প্রণালিতে নতুন পদ্ধতি চালুর পর আয় বেড়েছে ইরানের। এমনকি এক জাহাজ থেকেই টোল পেয়েছে ২০ লাখ ডলার।
এখন থেকে হরমুজ প্রণালিতে যাতায়াত করতে এখন থেকে তেহরানের পূর্বানুমতি নিতে হবে। দিতে হবে নির্দিষ্ট পরিমাণ ফি-ও। এজন্য নতুন পদ্ধতি চালু করছে ইরান। হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ভেটিং বা যাচাইকরণ ব্যবস্থা তৈরি করছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরান সম্প্রতি হরমুজ প্রণালিতে একটি নির্বাচিত অবরোধ দিয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।

সামুদ্রিক সংবাদ ও বিশ্লেষণ সংস্থা ‘লয়েডস লিস্ট’ বুধবার (১৮ মার্চ) জানিয়েছে, ভারত, পাকিস্তান, ইরাক, মালয়েশিয়া, চীনসহ বেশ কয়েকটি দেশ ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে যাতায়াতের জন্য তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা করছে।

লয়েডস জানিয়েছে, ইরানের আইআরজিসি একটি নতুন যাচাইকরণ এবং নিবন্ধন ব্যবস্থা তৈরি করছে বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) পর্যন্ত অন্তত ৯টি জাহাজ ইরানের লারাক দ্বীপের পাশ দিয়ে একটি করিডোর ব্যবহার করে যাতায়াত করেছে।

জানা গেছে, একটি ট্যাঙ্কার যাতায়াতের অধিকার পেতে প্রায় ২০ লাখ মার্কিন ডলার দিয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক আইন বিশেষজ্ঞ অ্যালেক্স মিলস বলেন, এই নতুন নিবন্ধন ব্যবস্থা একটি স্বল্পমেয়াদী সমাধান হতে পারে, তবে বীমা খাতের কারণে এটি বাধার মুখে পড়তে পারে।

তিনি আরও বলেন, ইরানি জলসীমা ব্যবহার করা, ইরানি বন্দরে ভেড়া এবং সমস্ত পণ্যের গন্তব্য ঘোষণা করার শর্তে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার এই প্রস্তাব বেশ কৌতূহলোদ্দীপক। এটি ইরানি জলসীমায় প্রবেশের সময় জাহাজের অবস্থান গোপন রাখার দীর্ঘদিনের পদ্ধতির সম্পূর্ণ বিপরীত এবং চলমান সংঘাতের মধ্যে জাহাজগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks.

হরমুজ প্রণালিতে ইরানের নতুন সিস্টেম, এক জাহাজ থেকেই আয় ২০ লাখ। – Iran’s new system in the Strait of Hormuz, revenue of $2 million from one ship.

Update Time : 10:46:39 am, Saturday, 21 March 2026