Dhaka 4:34 pm, Sunday, 22 March 2026
News Title :
ইরানের মিসাইল ছুড়ার ভিডিও প্রকাশ। – Video of Iran missile launch released. সুদানে হাসপাতালে ভয়াবহ হামলা, ১৩ শিশুসহ নিহত ৬৪। – Horrific attack on hospital in Sudan, 64 killed, including 13 children. ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৪ কর্মীকে বহিষ্কার করল সৌদি। – Saudi Arabia expels 4 Iranian embassy staff, including military officer. হরমুজে জাপানি জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান। – Iran ready to allow Japanese ships to pass through Hormuz. ভিডিওতে দেখা গেছে ইরানের মিসাইল ইসরাইলের দিমোনা শহরে আঘাত করছে, আর এরপর আবার নতুন হামলার জন্য সতর্ক সংকেত (সাইরেন) বাজতে থাকে। – Footage captures the moment an Iranian ballistic missile struck the southern Israeli city of Dimona on Saturday evening. The city is known to be home to Israel’s main nuclear facility. Sirens have since sounded again across Dimona and nearby towns, as Iran launches another missile towards the area. ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা শহরে ক্ষেপণাস্ত্র হামলা। – Missile attack on Israeli city with nuclear facilities. ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। – Trump’s 48-hour ultimatum to Iran. যুদ্ধের কয়েকদিনেই ৫০ লাখ টন গ্রিনহাউজ গ্যাস নিঃসরিত হয়েছে। – Five million tons of greenhouse gases were emitted in just a few days of the war. ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত ২০। – Iran missile attack on Israel, 20 injured in building collapse. অবশেষে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। – UK finally allows US to use base.

ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা শহরে ক্ষেপণাস্ত্র হামলা। – Missile attack on Israeli city with nuclear facilities.

ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা দিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় শহরটির একটি ৩ তলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত ৩৯ জন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায়, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন।
এমডিএ জানায়, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবাবিভাগ তাদের প্রাথমিক চিকিৎসাও দেয়। আহত ব্যক্তিদের বেশির ভাগই বোমার স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন। এর মধ্যে ১০ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
দিমোনা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ইসরায়েলের নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। ধারণা করা হয়, দিমোনার বাইরের এই স্থাপনাটিতে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে। যদিও ইসরায়েল কখনোই নিজেদের পারমাণবিক অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, দিমোনা শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরের বিষয়ে তারা অবগত আছে।

সংস্থাটি আরও জানায়, নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়নি।

এক বিবৃতিতে আইএইএ বলেছে, হামলাকবলিত এলাকায় অস্বাভাবিক কোনো তেজস্ক্রিয় বিকিরণ ধরা পড়েনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

ইরানের মিসাইল ছুড়ার ভিডিও প্রকাশ। – Video of Iran missile launch released.

ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা শহরে ক্ষেপণাস্ত্র হামলা। – Missile attack on Israeli city with nuclear facilities.

Update Time : 11:30:20 am, Sunday, 22 March 2026