ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরে একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনো উদ্ধার কাজ চলছে।
শনিবার (২১ মার্চ) এ ঘটনা ঘটেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায়, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরায়েলের কান নামের একটি সম্প্রচারমাধ্যম দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগের বরাতে জানায়, হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ বছরের একটি শিশুও রয়েছে।
এদিকে, ইসরায়েলের সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মা’লোত-তারশিহা এলাকায় রকেট হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।
দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের এই এলাকা লক্ষ্য করে একঝাঁক রকেট ছুড়েছে।
Md Rakib Hossain 


















