শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একজন শান্তিরক্ষী নিহত এবং অন্যজন গুরুতরভাবে আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ওই ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়েছে। এতে ইন্দোনেশিয়ার এক শান্তিরক্ষী নিহত এবং অন্যজন আহত হন।
দেশটির পুলিশ জানায়, আমরা হামলার উৎস সম্পর্কে জানি না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু করেছি।
তারা আরও জানায়, শান্তিরক্ষীদের ওপর ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবিক আইন এবং নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন। পাশাপাশি এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে।
Afiaa zaman 



















