Dhaka 12:14 pm, Saturday, 18 April 2026
News Title :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor. যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। – Iran is trying to get closer to Europe to pressure the US. পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ। – MP protests in Polish parliament over Nazi swastika symbol on Israeli flag. তিরানায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ড্রোন ফুটেজে ধরা পড়ল আগুনের লেলিহান শিখা। – Massive fire breaks out in residential building in Tirana, drone footage captures flames.

ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ১৩। – Pakistan raids Indian proxy force base, 13 killed.

ভারতীয় প্রক্সি বাহিনী’ হিসেবে পরিচিত ফিতনা আল খাওয়ারিজের দুইটি ঘাঁটিতে অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে সংগঠনের অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে গোয়েন্দাভিত্তিক এসব অভিযান চালানো হয়। বুধবার (১ এপ্রিল) দেশটির নিরাপত্তা বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়। তীব্র গোলাগুলির পর সেখানে সন্ত্রাসী ১০ জন নিহত হয়।

অন্যদিকে বান্নু জেলায় পরিচালিত আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযানে তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়। আইএসপিআর জানায়, ভারত-সমর্থিত সন্ত্রাসীদের নির্মূলে এখনো তল্লাশি অভিযান চলছে। একই সঙ্গে আজম-ই-ইস্তেহকাম কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।

গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ২০২৫ সালে দেশজুড়ে মোট ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ১৪ হাজার ৬৫৮টি, বেলুচিস্তানে ৫৮ হাজার ৭৭৮টি এবং দেশের অন্যান্য এলাকায় ১ হাজার ৭৩৯টি অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, গত বছর দেশে মোট ৫ হাজার ৩৯৭টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ৩ হাজার ৮১১টি খাইবার পাখতুনখোয়ায়, ১ হাজার ৫৫৭টি বেলুচিস্তানে এবং অন্যান্য এলাকায় ২৯টি ঘটনা ঘটেছে। এসব অভিযানে মোট ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks.

ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাকিস্তানের অভিযান, নিহত ১৩। – Pakistan raids Indian proxy force base, 13 killed.

Update Time : 09:49:54 am, Thursday, 2 April 2026