Dhaka 3:43 pm, Tuesday, 1 September 2026
News Title :
জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির। বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France.

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত, স্ত্রী নিহত। – Former Iranian Foreign Minister Kamal Kharrazi seriously injured, wife killed in US-Israeli attack.

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতা কামাল খারাজি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন। এই হামলায় নিহত হয়েছেন তার স্ত্রী। খবর, দ্য টেলিগ্রাফের।

বৃহস্পতিবার (২ মার্চ) ভোরে তেহরানে তার বাড়িতে চালানো হয় এ হামলা।

এতে খারাজি গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলাটি এমন এক সময়ে চালানো হলো, যখন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটি ভাষণে বলেন যে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার ‘খুব কাছাকাছি’ রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা এ হামলাকে কূটনীতি ব্যাহত করার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন, কারণ ইরানি কর্মকর্তাদের সঙ্গে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি সম্ভাব্য সরাসরি বৈঠকের জন্য পাকিস্তানের সাথে সম্পৃক্ততা তদারকিতে জনাব খারাজি ভূমিকা পালন করছিলেন ।

প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স মঙ্গলবার পর্যন্তও ইরান সংঘাত নিয়ে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করেন। খারাজির ওপর হামলাটি সেই ভঙ্গুর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

অবশ্য গত মার্চে তেহরানে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জনাব খারাজি দাবি করেন, ইরান দীর্ঘ সময় ধরে এই সংঘাত চালিয়ে যেতে পারে এবং তিনি কূটনীতির কোনো সুযোগ দেখছেন না।

উল্লেখ্য, কামাল খারাজি ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের সংস্কারপন্থী সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ খাতামির অধীনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির।

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত, স্ত্রী নিহত। – Former Iranian Foreign Minister Kamal Kharrazi seriously injured, wife killed in US-Israeli attack.

Update Time : 10:32:20 pm, Thursday, 2 April 2026