Dhaka 5:17 pm, Tuesday, 2 June 2026
News Title :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor. যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ইরান। – Iran is trying to get closer to Europe to pressure the US. পোলিশ পার্লামেন্টে ইসরায়েলি পতাকায় নাৎসিদের স্বস্তিকা প্রতীক দেখিয়ে সংসদ সদস্যের প্রতিবাদ। – MP protests in Polish parliament over Nazi swastika symbol on Israeli flag. তিরানায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ড্রোন ফুটেজে ধরা পড়ল আগুনের লেলিহান শিখা। – Massive fire breaks out in residential building in Tirana, drone footage captures flames.

লেবাননের কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলের হামলা। – Israeli attacks on several Lebanese towns and villages.

  • Afiaa zaman
  • Update Time : 08:57:43 pm, Saturday, 4 April 2026
  • 37 Time View

দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ এপ্রিল) টাইর ও নাবাতিয়েহ অঞ্চলের আশেপাশের এলাকাগুলোতে এ হামলা চালানো হয়।

এদিন ভোরে টাইরের মারকা শিল্প এলাকায় চালান এক হামলায় দুই নারীসহ পাঁচজন নিহত হন এবং আহত হন আরও দুজন। অন্যদিকে, আইন বাল এলাকায় একটি বাড়িতে পৃথক হামলায় একই পরিবারের দুই সদস্য নিহত হন ও একজন আহত হন। এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কানায় দুইজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এছাড়াও টাইরের পূর্বে আল-হামাদিয়েহ এলাকায় এবং মারকা সংযোগস্থলের একটি ভবনে বিমান হামলা চালানো হয়। পূর্বে সতর্কতা দেওয়া আল-বুর্জ আল-শামালি এলাকার একটি স্থাপনাও সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। বুর্জ কালাওইয়ে, কাফারতেবনিত এবং শোকিনের আশপাশের এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

দেশটির দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি গ্রামেও গোলাবর্ষণ করা হয়েছে। এর মধ্যে ব্রাশিত গ্রামে একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে। জমাইজমেহ ও দেইর আনতার এলাকা‍তেও হামলা করা হয়েছে। আনসার এলাকায় একাধিকবার বিমান হামলা চালানো হয় এবং স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী স্থানগুলোতেও আঘাত হানা হয়।

বিন্ত জবেইল জেলার বিভিন্ন শহর যেমন হাদাথা, কাউনিন এবং আইতা আল-শাব এলাকাতেও গোলাবর্ষণ চালানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks.

লেবাননের কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলের হামলা। – Israeli attacks on several Lebanese towns and villages.

Update Time : 08:57:43 pm, Saturday, 4 April 2026