ক্রিমিয়া উপদ্বীপে একটি রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। শুক্রবার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, সুখোই এসইউ-৩০ যুদ্ধবিমানটি একটি নির্ধারিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো ধরনের অস্ত্র বা গোলাবারুদ ছিল না।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বিমানের দুই পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন এবং পরে উদ্ধারকারী দল তাদের সরিয়ে নেয়। তাদের জীবনের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে চলতি সপ্তাহেই একই এলাকায় আরেকটি দুর্ঘটনার কথা জানায় রাশিয়া। একটি আন্তোনভ আন-২৬ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হন। ওই বিমানে ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন।
Nayeem Al Mamun 



















