রাজধানীর নামাবাজার লাল মসজিদ সংলগ্ন বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বস্তির অন্তত ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে লাল মসজিদ এলাকার একটি ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তারা দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে বস্তির প্রায় ৫০টি ঘর এবং ভেতরে থাকা আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত ঘর থেকে বের হতে পারায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Adiba tumme lamia 
























