Dhaka 12:54 pm, Tuesday, 1 September 2026
News Title :
জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির। বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France.

কার্বন ফাইবার প্রযুক্তিতে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে উ. কোরিয়া। – North Korea is developing missiles capable of carrying multiple warheads using carbon fiber technology.

কার্বন-ফাইবার প্রযুক্তিতে তৈরি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির কাজ করছে উত্তর কোরিয়া, যা একাধিক ওয়ারহেড বহনে সক্ষম হতে পারে, এমনটাই দাবি করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া।

সোমবার (৬ এপ্রিল) দেশটির আইনপ্রণেতারা বলেন, সম্প্রতি উত্তর কোরিয়ার জ্বালানিচালিত রকেট ইঞ্জিন পরীক্ষা আসলে নতুন ধরনের আইসিবিএম উন্নয়নের অংশ। এই ক্ষেপণাস্ত্রে কার্বন-ফাইবার ব্যবহার করা হচ্ছে, যা হালকা হলেও অত্যন্ত শক্তিশালী। ফলে এই ক্ষেপণাস্ত্রে বেশি দূরত্বে আঘাত হানা এবং ভারী বা একাধিক ওয়ারহেড বহন করা সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, গত মার্চে, পরীক্ষিত নতুন ইঞ্জিনটি ২০২৪ সালের মডেলের চেয়েও বেশি শক্তিশালী। আগের মডেলটিই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে ধারণা করা হয়েছিল। তবে, নতুন সংস্করণের এই আইসিবিএম আরও বিধ্বংসী হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (এনআইএস)-এর এক গোপন ব্রিফিংয়ের পর সংসদ সদস্য পার্ক সান-উন সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় যে ধরনের কাঠামো দেখা গেছে, সেটি কার্বন-ফাইবার দিয়ে তৈরি। এর ফলে একই ক্ষেপণাস্ত্রে একাধিক ওয়ারহেড বহনের সক্ষমতা তৈরি হচ্ছে।

গত ২৮ মার্চের ওই পরীক্ষায় উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি একে দেশের কৌশলগত সামরিক সক্ষমতার বড় উন্নতি হিসেবে উল্লেখ করেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করেই ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া এবং ধারাবাহিকভাবে আরও উন্নত ও শক্তিশালী অস্ত্র তৈরির পথে এগোচ্ছে দেশটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির।

কার্বন ফাইবার প্রযুক্তিতে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করছে উ. কোরিয়া। – North Korea is developing missiles capable of carrying multiple warheads using carbon fiber technology.

Update Time : 06:51:32 pm, Monday, 6 April 2026