Dhaka 4:21 am, Saturday, 18 July 2026
News Title :
বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor.

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: একই পরিবারের ৪ জন নিহত, একজন ফিলিপিনো। – Iran missile attack on Israel: 4 members of the same family killed, one Filipino.

  • Afiaa zaman
  • Update Time : 10:34:45 am, Tuesday, 7 April 2026
  • 55 Time View

ইসরায়েলের বন্দর নগরী হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিপিনো নারী রয়েছেন। গত রোববার রাতের এই হামলার খবরটি নিশ্চিত করেছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, নিহত ফিলিপিনো নারী হাইফাতে বসবাস করতেন। হামলায় তিনিসহ তার ইসরায়েলি স্বামী এবং বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার গভীর রাতে একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। এতে ভবনটি ধসে পড়লে ওই পরিবারের চার সদস্য চাপা পড়েন।
সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ধ্বংসস্তূপের নিচে কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তেল আবিবে নিযুক্ত ফিলিপাইন দূতাবাস জানিয়েছে, তারা ইতোমধ্যে নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেছে। বর্তমান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ওই নারীর মরদেহ দ্রুত স্বদেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফিলিপাইন সরকার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: একই পরিবারের ৪ জন নিহত, একজন ফিলিপিনো। – Iran missile attack on Israel: 4 members of the same family killed, one Filipino.

Update Time : 10:34:45 am, Tuesday, 7 April 2026