Dhaka 9:03 pm, Friday, 17 July 2026
News Title :
বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor.

যুদ্ধবিরতির পরই রক্তাক্ত লেবানন, বিমান হামলায় একদিনে নিহত অন্তত ২৫৪। – Lebanon in bloodshed after ceasefire, at least 254 killed in airstrikes in one day.

মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন করে চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরই লেবাননে শুরু হয়েছে ভয়াবহ ইসরায়েলি হামলা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- যুদ্ধবিরতির চুক্তির পরই ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে একদিনে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন, যা চলমান সংঘাতের সবচেয়ে ভয়াবহ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। খবর আল জাজিরার।

রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, মাত্র ১০ মিনিটেরও কম সময়ে প্রায় ১০০টি স্থানে আঘাত হানা হয়েছে। তবে এসব হামলায় অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে। অন্যদিকে, হিজবুল্লাহ এই হামলাকে ‘গুরুতর যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছে, এটি তাদের প্রতিরোধ আরও জোরদার করবে। সংগঠনটির ভাষায়, নিরীহ মানুষের ওপর এমন আঘাত তাদের লড়াইয়ের সংকল্পকে আরও শক্তিশালী করেছে।

ইরানও এই পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে এবং লেবাননকে চুক্তির বাইরে রাখার দাবি সম্পূর্ণ অসত্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম

যুদ্ধবিরতির পরই রক্তাক্ত লেবানন, বিমান হামলায় একদিনে নিহত অন্তত ২৫৪। – Lebanon in bloodshed after ceasefire, at least 254 killed in airstrikes in one day.

Update Time : 01:41:20 pm, Thursday, 9 April 2026