Dhaka 9:01 pm, Friday, 17 July 2026
News Title :
বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor.

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত। – Bangladeshi woman killed in Israeli attack in Lebanon.

লেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নারীর প্রাণ গেছে। নিহত প্রবাসীর নাম দিপালী। তিনি ফরিদপুরের চর ভদ্রাসনের চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে।

শুক্রবার (১০ এপ্রিল) এক শোকবার্তায় এ তথ্য জানায় লেবাননের বাংলাদেশ দূতাবাস।

শোকবার্তায় বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লেবানন প্রবাসী দিপালী বুধবার বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সাথে অবস্থানকালে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন।

দূতাবাসের বার্তায় আরও বলা হয়, প্রাথমিক তথ্য অনুসারে একই আক্রমণে দিপালীর কফিল (চাকরিদাতা) এবং তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গিয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রের বরাতে জানানো হয়েছে, মরহুমার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের অবস্থা জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ চলছে।

দিপালীর মৃত্যতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে লেবাননে বাংলাদেশ দূতাবাস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত। – Bangladeshi woman killed in Israeli attack in Lebanon.

Update Time : 09:42:56 pm, Friday, 10 April 2026