Dhaka 10:09 pm, Friday, 17 July 2026
News Title :
বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France. আগের সরকারের ব্যর্থতায় হাম প্রকট আকার ধারণ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।Measles became more prevalent due to previous government’s failures: PM’s information advisor.

ইরানকে সামরিক সহায়তার বিষয়ে চীনকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। – Trump’s warning to China over military aid to Iran.

ইরানকে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন— এমন গোয়েন্দা তথ্য সামনে আসার পর কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, বেইজিং যদি এ পথে এগোয়, তাহলে এর ফল ভোগ করতে হবে।

সংবাদমাধ্যম সিএনএন বলছে, চীন যদি ইরানে অস্ত্র পাঠায়, তাহলে তারা ‘বড় সমস্যায়’ পড়বে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, বেইজিং ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সিএনএনের বেটসি ক্লেইন এই প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প ইঙ্গিত দেন, এমন হলে চীনকে এর পরিণতি ভোগ করতে হবে।

হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার সময় তিনি বলেন, ‘চীন যদি এটা করে, তাহলে চীন বড় সমস্যায় পড়বে, ঠিক আছে?’ তবে তিনি জানাননি, চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে এ বিষয়ে তার কোনও কথা হয়েছে কি না। আগামী মাসের শুরুতে চীনে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার (১১ এপ্রিল) সিএনএন প্রথম জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।

এই গোয়েন্দা তথ্য থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার কিছু অস্ত্র ব্যবস্থাকে পুনর্গঠন বা শক্তিশালী করার চেষ্টা করছে। এমনকি গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের কাছ থেকেও সহায়তা নেয়ার বিষয়টি ভাবছে তেহরান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম

ইরানকে সামরিক সহায়তার বিষয়ে চীনকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। – Trump’s warning to China over military aid to Iran.

Update Time : 03:45:27 pm, Sunday, 12 April 2026