ইরানের সঙ্গে সংঘাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এমনটি জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। প্রাথমিক এই হিসাব অনুযায়ী, মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল (এনআইসি)। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট এই যুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। এতে জিডিপি কমে যাওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার কিছু প্রভাব ভবিষ্যতে আরও স্পষ্ট হবে। খবর টাইমস অব ইসরায়েলের।
মোট ব্যয়ের বড় অংশ-প্রায় ২২ বিলিয়ন শেকেল-গিয়েছে সামরিক ও প্রতিরক্ষা খাতে। এর মধ্যে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ব্যয় অন্তর্ভুক্ত। এই অর্থ ইতোমধ্যে ২০২৬ সালের রাষ্ট্রীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ হিসেবে যুক্ত করা হয়েছে।
এছাড়া, ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি ক্ষয়ক্ষতি, ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হওয়া এবং কর্মীদের বেতনহীন ছুটির ক্ষতিপূরণ বাবদ সরকার প্রায় ১২ বিলিয়ন শেকেল খুইয়েছে।

খুইয়েছে, যার মধ্যে হাসপাতাল পরিচালনা, জরুরি সেবা কার্যক্রম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা এবং দেশের অর্থনীতির দায়িত্বশীল ব্যবস্থাপনা এই সামরিক অভিযানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের কর্মীরা সম্মুখসারির সাফল্য এবং ইরানের বিরুদ্ধে জয়ে বড় অংশীদার।’
বিশ্লেষকদের মতে, এই বিপুল ব্যয় ইসরায়েলের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও ক্ষতিপূরণ কার্যক্রমের কারণে।
Adiba tumme lamia 