Dhaka 7:22 am, Tuesday, 1 September 2026
News Title :
জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির। বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France.

ইসলামাবাদে ইরানের আলোচকরা নিজেদের স্বার্থ রক্ষা করছে: মাসুদ পেজেশকিয়ান। – Iranian negotiators in Islamabad are protecting their own interests: Masoud Pezeshkian.

  • Afiaa zaman
  • Update Time : 09:36:30 am, Sunday, 12 April 2026
  • 60 Time View

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামাবাদে চলমান আলোচনায় অংশ নেওয়া ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশের স্বার্থ রক্ষায় দৃঢ় ও সাহসী ভূমিকা পালন করছে।

শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, পাকিস্তানে উপস্থিত ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে দেশের স্বার্থ রক্ষা করছে এবং এ বিষয়ে সাহসিকতার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, আলোচনার ফলাফল যাই হোক না কেন, জনগণের সেবায় আমাদের কার্যক্রম এক মুহূর্তের জন্যও থেমে থাকবে না। সরকার সবসময় জনগণের পাশে থাকবে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার পর মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালায় ইরান। এতে এই অঞ্চলের পরিস্থিতি তীব্র আকার ধারণ করে।

উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার আওতায় আজ ইসলামাবাদে আলোচনা শুরু হয়েছে। এতে ইরান ১০ দফা প্রস্তাব উত্থাপন করেছে। যার মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার, ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের দাবি অন্তর্ভুক্ত রয়েছে।

তবে, যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করে ইরান বলেছে, এই আলোচনা সরাসরি সংঘাতের সমাধানের জন্য নয়, বরং কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি মোকাবিলার একটি কৌশল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির।

ইসলামাবাদে ইরানের আলোচকরা নিজেদের স্বার্থ রক্ষা করছে: মাসুদ পেজেশকিয়ান। – Iranian negotiators in Islamabad are protecting their own interests: Masoud Pezeshkian.

Update Time : 09:36:30 am, Sunday, 12 April 2026