Dhaka 4:31 am, Tuesday, 1 September 2026
News Title :
জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির। বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন ছোট সাহেবের বিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পর সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। – Pakistani PM to visit Saudi Arabia, Qatar, Türkiye after US-Iran talks. ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান। – Efforts to force Iran to surrender will fail: Masoud Pezeshkian. তিনি আর আগের মানুষ নেই, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প। – He is no longer the same person, Trump tells Italian PM. ইসরায়েলে দফায় দফায় হিজবুল্লার রকেট হামলা। – Hezbollah rocket attacks continue in Israel. হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন। – $240 million sophisticated US drone crashes in Hormuz. এক বছরেরও বেশি সময় ফ্রান্সে আটক থাকার পর ইরানে ফিরেছেন মাহদিয়ে এসফান্দিয়ারি। – Mahdi Esfandiari returns to Iran after more than a year in detention in France.

ধ্বংসস্তূপের নিচ থেকে ৯৬০ জনকে জীবিত উদ্ধার, তেহরানজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। – 960 people rescued alive from rubble, extensive damage across Tehran.

ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৯৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এমনটি জানিয়েছে দেশটির মানবিক সহায়তাকারী সংস্থা রেড ক্রিসেন্ট। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত ৯৬০ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য কাছের হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ভয়াবহ এই বিমান হামলার ফলে দেশজুড়ে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। মোট এক লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় এক লাখ আবাসিক ভবন এবং ২৪ হাজার বাণিজ্যিক স্থাপনা রয়েছে। এতে করে লাখো মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করে। এরিই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় সমন্বিত হামলা শুরু করে। এর আগে পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ইরান-ইসরায়েল সরাসরি পাল্টাপাল্টি হামলার পর, যার জেরে পুরো অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা স্পষ্ট হয়ে উঠে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই হামলা শুধু সামরিক নয়, বরং বেসামরিক জীবন ও অবকাঠামোর ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে রাজধানী তেহরানের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের হামলা মানবিক সংকটকে আরও গভীর করে তুলতে পারে।

এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও, এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Daily Prime Post

Popular Post

জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য বিতরন করলেন ছাত্রদল নেতা সাব্বির।

ধ্বংসস্তূপের নিচ থেকে ৯৬০ জনকে জীবিত উদ্ধার, তেহরানজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। – 960 people rescued alive from rubble, extensive damage across Tehran.

Update Time : 06:34:47 pm, Monday, 13 April 2026