লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম। ইসরায়েল লেবাননে হামলা জোরদার করায় এ ধরনের উদ্যোগকে তিনি ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন।
গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে কাসেম নির্ধারিত বৈঠকে অংশ না নিয়ে ‘ঐতিহাসিক ও সাহসী অবস্থান’ নেওয়ার জন্য সরকারকে আহ্বান।
মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
কাসেম বলেন, এই আলোচনা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চাপ প্রয়োগের একটি কৌশল। তিনি বলেন, ‘ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে, এই আলোচনার লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্র করা—যা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার উল্লেখ করেছেন। তাহলে এমন আলোচনায় কীভাবে যাওয়া সম্ভব, যার উদ্দেশ্য আগেই নির্ধারিত?’
Afiaa zaman 



















